মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন ।। সভাপতি আল আমিন, সম্পাদক মাহদী
জেলা ছাত্র জমিয়তের আহবায়ক আবিদুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব মুহাম্মাদ মাহদী হাসানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুফতি জামিল কাসেমী,জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা বদরুল ইসলাম,বড়লেখা উপজেলা জমিয়তের শ্রম বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রহিম উদ্দীন, জেলা ছাত্র জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।
কাউন্সিল সভায় উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে মোহাম্মদ আল-আমীনকে সভাপতি, মুহাম্মাদ মাহদী হাসানকে সাধারণ সম্পাদক ও হাসান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান।

Comments
Post a Comment