গুগল ট্রান্সলেট ইউজ করার কিছু দরকারি টিপস জেনে নিন
গুগল ট্রান্সলেট যে একটা দরকারি টুল সেটা নিশ্চই আপনি অস্বীকার করবেন না। আমরা কমবেশি সকলেই গুগল ট্রান্সলেট ইউজ করে বিভিন্ন জটিল বিদেশি ভাষার না জানা শব্দ এবং বাক্যগুলো আমাদের জানা ভাষায় রুপান্তর করে দেখি। এটা বহু সংখ্যক ভাষা সাপোর্ট করে। আমরা অনেকে মোবাইল অ্যাপ থেকে গুগল ট্রান্সলেট ইউজ করি আবার অনেকে ওয়েব থেকেও ইউজ করি। আপনি যদি এর অ্যাপ ইউজ করে থাকেন তাহলে হয়তো এর কিছু সাধারণ ফিচার ছাড়া অন্য ফিচারগুলো ইউজ করছেন না। এই আর্টিকেল এ আমি গুগল ট্রান্সলেট এর কিছু প্রয়োজনীয় ফিচার এবং এগুলো ব্যবহার করার পদ্ধতি নিয়ে আলোচনা করবো। তো চলিয়ে শুরু করতে হে। অফলাইন ইউজের জন্য ট্রান্সলেশন ডাউনলোড করুন এই ফিচারটি আসলেই অনেক দরকারি। আমাদের মোবাইলে তো সব সময় আর মোবাইল ডেটা কিংবা ওয়াইফাই থাকে না। তবে ডেটা কিংবা ওয়াইফাই না থাকলে যে আমরা ট্রান্সলেট করতে পারবো না সেরকম কিন্তু না। আমরা চাইলে প্রয়োজনীয় ভাষাগুলো অফলাইন ট্রান্সলেট এর জন্য ডাউনলোড করে রাখতে পারি। আমরা যে ভাষাগুলি অফলাইনের জন্য ডাউনলোড করে রাখবো সেগুলোতে পরে মোবাইল ডেটা না থাকলেও অফলাইনে ট্রান্সলেট করতে পারবো। এই ফিচারটি উপভোগ করার জন্য ...