অনলাইন একাউন্ট এর সুরক্ষার জন্য যা যা করা উচিত
ইন্টারনেটের পরিসর বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে প্রতিটি ইউজারের অনলাইন একাউন্টের সংখ্যা। সেই সাথে ইন্টারনেটে বৃদ্ধি পাচ্ছে হ্যাকারদের সংখ্যা। অনলাইন একাউন্ট হ্যাক হচ্ছে এরকম খবর তো প্রায়ই পাওয়া যায়। কার একাউন্ট কখন হ্যাক হবে সেটার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। যদিও একাউন্ট হ্যাক হবে না এরকম শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব না তার পরেও আমরা চাইলেই আমাদের একাউন্ট এর সিকিউরিটি শক্তিশালী করে হ্যাক হওয়ার সম্ভবনা অনেক কমিয়ে আনতে পারি। তো এই আর্টিকেল এ আমি একাউন্ট সিকিউর রাখার কিছু দরকারি টিপস নিয়ে আলোচনা করবো, বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেল পড়ার অনুরোধ রইলো। Security Guide For Online Accounts একাউন্ট কিভাবে সুরক্ষিত রাখবেন সেটা জানার আগে জানা যাক কেনো আপনার একাউন্ট হ্যাক হতে পারে। হ্যাকার কেনো আপনার একাউন্ট হ্যাক করবে? দেখা যাবে অনেকে কমেন্ট করে বলবে হ্যাকার কেনো আমার একাউন্ট টার্গেট করবে, আমি কি কোনো সেলিব্রেটেড মানুষ নাকি?। তাহলে তাদের উদ্দেশ্যে বলি গোপনীয়তা সবারই আছে। আর হ্যাকাররা যে সবসময় কারো একাউন্টকে টার্গেট করে কাজ করে তা কিন্তু না, তারা র্যান্ডম অ্যাটাকও দিয়ে থাকে। এতে যার ...