ফেসবুক একাউন্ট অন্য ডিভাইস থেকে লগআউট করতে হয় কিভাবে?
প্রায়োই আমাদের নিজের ফোনে ডেটা না থাকলে কিংবা আমাদের ফোন এর সমস্যা থাকলে আমরা আমাদের বন্ধুর ফোন থেকে ফেসবুক এ লগইন করে থাকি। আবার ঘটনাক্রমে মাঝে মাঝে ঐ ফোন থেকে একাউন্ট লগআউট করার কথা ভুলে যাই। এরকম পরিস্থিতিতে আমরা চিন্তায় পড়ে যাই সে আমার একাউন্ট এর অপব্যবহার করবে না তো! তো যারা এরকম পরিস্থিতিতে পরেন তাদের সমস্যা সমাধানের জন্যই এই আর্টিকেল। এই আর্টিকেল এ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার নিজের ডিভাইস ব্যবহার করে অন্য ডিভাইস থেকে আপনার ফেসবুক একাউন্ট লগআউট করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের আর্টিকেল। এই কাজ আমি মোবাইল এবং কম্পিউটার উভয় ডিভাইস ব্যবহার করে করে দেখাবো। ফলে আপনি মোবাইল এবং কম্পিউটার যে কোনো ডিভাইস ব্যবহার করে এই কাজ করতে পারবেন। How To Logout Facebook Account From Another Device Using Your Own Device! মোবাইল ডিভাইস দিয়ে লগআউট মোবাইল ডিভাইস এর ক্ষেত্রে আমরা ফেসবুক অ্যাপ ব্যবহার করবো। তবে আপনি একই স্টেপ ফলো করে ফেসবুক লাইট কিংবা ব্রাউজার দিয়েও এই কাজ করতে পারবেন। মোবাইল ডিভাইস ব্যবহার করে লগআউট করার জন্য নিচের স্টেপ ফলো করুন। স্টেপ ১: প্রথমেই আ...